ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) ও শুক্রবার (১৯ জুন) পরিচালিত এসব অভিযানে আসামীবিহীন অবস্থায় ভারতীয় মদ, মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত সিরাপ, ভায়াগ্রা ট্যাবলেট এবং ভারতীয় ও বাংলাদেশি ঔষধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সামন্তা, গয়েশপুর, মাটিলা, খোশালপুর, যাদবপুর, কুমিল্লাপাড়া ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯৮ বোতল ভারতীয় মদ, ৬২৫ বোতল মাদকযুক্ত সিরাপ, ২১২৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ২৩৭০ পিস ভারতীয় ও বাংলাদেশি ঔষধ উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন