নরসিংদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আসিফ আহমেদ ওরফে সোহাগ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসিফ আহমেদ সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহার মোড় এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের বাসাইল এলাকায় ‘জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে অভিযান চালানো হয়। অভিযানে আসিফকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন