গাজীপুর মহানগরের পূবাইল থানার চামুড্ডা এলাকায় শুক্রবার (১৯ জুন ২০২৬) সকালে ঢাকা বাইপাস মহাসড়কে মোটরসাইকেল ও একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে ২ বছর ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মা।
পুলিশ জানায়, মোটরসাইকেল চালক মো. জুয়েল রানা (৩৬), পিতা মো. নাজিম উদ্দীন ও মাতা মোছা. বেলিচা খাতুন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার বাংড়া এলাকায়।
দুর্ঘটনার সময় জুয়েল রানা তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা এবং শিশু সন্তান সাফোয়ান হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। পুবাইলের চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের ছেলে সাফোয়ান হোসেন নিহত হয়। আহত জুয়েল রানা ও রুপাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বলে জানিয়েছেন পুবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন