সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:২১ পিএম

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আল মুজাহিদী

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি, দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর ।

কবির ছেলে শাবিব আল মুজাহিদী গণমাধ্যমকে জানান, গত বুধবার তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এর মধ্যে দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ছিলেন ব্লাড ইনফেকশন, কিডনি ফেইলিওর ও হার্ট ফেইলিওর- একসঙ্গে সব সমস্যা ।

শাবিব বলেন, 'আজকে বেলা ১টার দিকে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর তাকে শক থেরাপি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। দেড়টার দিকে বাবা মারা যান ।'

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া আল মুজাহিদী ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ। ১৯৫২ সালে মাত্র ৯ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। দীর্ঘ সাহিত্যজীবনে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০-এর বেশি। কবিতা ছাড়াও উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন তিনি ।

দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে নতুন লেখক তৈরিতে তার অবদান অনস্বীকার্য। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৩ সালে একুশে পদকে ভূষিত হন তিনি ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি, দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর ।

কবির ছেলে শাবিব আল মুজাহিদী গণমাধ্যমকে জানান, গত বুধবার তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এর মধ্যে দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ছিলেন ব্লাড ইনফেকশন, কিডনি ফেইলিওর ও হার্ট ফেইলিওর- একসঙ্গে সব সমস্যা ।

শাবিব বলেন, 'আজকে বেলা ১টার দিকে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর তাকে শক থেরাপি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। দেড়টার দিকে বাবা মারা যান ।'

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া আল মুজাহিদী ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ। ১৯৫২ সালে মাত্র ৯ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। দীর্ঘ সাহিত্যজীবনে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০-এর বেশি। কবিতা ছাড়াও উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন তিনি ।

দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে নতুন লেখক তৈরিতে তার অবদান অনস্বীকার্য। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৩ সালে একুশে পদকে ভূষিত হন তিনি ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত