ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে শুরু হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তুমুল উন্মাদনা। সেই পরিচিত আবেগ, হাসি-ঠাট্টা ও প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে আরটিভির বিশেষ ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। নাটকটি প্রতিদিন রাত ৯টায় প্রচার হচ্ছে।
আহসান আলমগীরের
রচনায় এবং আল হাজেনের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে একই পাড়ার
দুই তরুণ-তরুণী আজিজ ও মানজিলকে ঘিরে। পারিবারিকভাবে বিয়ের আলোচনা চললেও একসময় জানা
যায়, মানজিল ব্রাজিলের সমর্থক আর আজিজ আর্জেন্টিনার। দুই ভিন্ন দলের সমর্থক হওয়ায় তাদের
সম্পর্কের পথেই তৈরি হয় নতুন জটিলতা। সেখান থেকেই শুরু হয় মজার সব দ্বন্দ্ব ও প্রতিযোগিতা।
বিশ্বকাপকে ঘিরে
আজিজ গড়ে তোলে আর্জেন্টিনা দল, আর মানজিল তৈরি করে ব্রাজিল দল। অন্যদিকে মুদিদোকানদার
বাপ্পি ফ্রান্স দলের সমর্থক হয়ে নিজের দল গঠন করে। মহল্লার আরও কিছু তরুণ পর্তুগালের
নামে দল তৈরি করে। চার দলের মধ্যে আয়োজন করা হয় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, যা পুরো
মহল্লায় ছড়িয়ে দেয় বিশ্বকাপের উত্তেজনা।
হাস্যরস, প্রতিদ্বন্দ্বিতা
এবং ফুটবলপ্রেমের গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত,
সাব্বির অর্ণব, শারমিন শর্মী, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ
গাজী, শায়লা, তানভীর মাসুদ ও ফাতেমা হীরা।
বিশ্বকাপকে ঘিরে
বাংলাদেশের মানুষের আবেগ ও পাড়ার সংস্কৃতির প্রাণবন্ত চিত্র তুলে ধরেছে ‘পাড়ার বিশ্বকাপ’,
যা দর্শকদের জন্য হয়ে উঠতে পারে বিনোদনের এক ভিন্নমাত্রার আয়োজন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন