সংবাদ

বিশ্ব সংগীত দিবসে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৩৭ পিএম

বিশ্ব সংগীত দিবসে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় দুই দিনের বর্ণাঢ্য সংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আলী নেওয়াজ মাহমুদ খিয়ম এবং জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন গীতিকার মনিরুজ্জামান মনির।

উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন জাহিদ উদ্দিন স্বপন। উভয় দিনের অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সন্ধ্যা ৭টা থেকে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের ভাষ্য, উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন ধারা ও শৈলীর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দর্শকরা বিশ্ব সংগীত দিবস উদযাপনের অনন্য অভিজ্ঞতা লাভ করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশ্ব সংগীত দিবসে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় দুই দিনের বর্ণাঢ্য সংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আলী নেওয়াজ মাহমুদ খিয়ম এবং জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন গীতিকার মনিরুজ্জামান মনির।

উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন জাহিদ উদ্দিন স্বপন। উভয় দিনের অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সন্ধ্যা ৭টা থেকে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের ভাষ্য, উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন ধারা ও শৈলীর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দর্শকরা বিশ্ব সংগীত দিবস উদযাপনের অনন্য অভিজ্ঞতা লাভ করবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত