সংবাদ

মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে  গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গত সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক পর্যায়ে তাকে পল্টন থানায় দায়ের করা একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি প্রধানের তথ্যমতে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে:

  • ফেনী জেলা: ৬টি মামলা (যার মধ্যে ৩টির বিচার কার্যক্রম চলমান)।
  • ঢাকা মহানগর: ৫টি মামলা (পল্টন, বনানী, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায়)।

অভিযোগগুলোর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা ও মানবপাচারের মতো গুরুতর অপরাধ রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন। উল্লেখ্য, বিচারাধীন মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে আগেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি থাকাকালীন তিনি পটপরিবর্তনে প্রধান ভূমিকা পালন করেন। পরে গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব দেন। ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন এবং আওয়ামী লীগ সরকারের আমলে তিন দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। অবসর গ্রহণের পর তিনি জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ফেনী-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, "মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটিতে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত