রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সোহেল মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র মহড়া দিয়ে আসছিল।
র্যাব সূত্রে
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসীকে বাগে আনা সম্ভব
হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও অস্ত্র আইনের একাধিক অভিযোগ রয়েছে।
আজ রোববার
(২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে
এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে উদ্ধার
হওয়া বিদেশি অস্ত্র প্রদর্শন করাসহ এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের বিষয়ে বিস্তারিত
তথ্য তুলে ধরেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন