সংবাদ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্চ স্পিকারের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্চ স্পিকারের
ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্চ) দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে স্পিকার এ তথ্য জানান।

এর আগে ১৮ জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মামুনুল হক সম্পর্কে ‘পরকীয়া’ ইস্যুতে মন্তব্য করেন। সেদিন স্পিকার বলেছিলেন, মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। তাছাড়া এখনও তিনি তার অবস্থান পরিষ্কার করেননি। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চান না।

রোববার স্পিকার সংসদের উদ্দেশে বলেন, গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে ‘কথিত পরকীয়া’ নিয়ে দুই-একটি মন্তব্য করেছেন, যা অনভিপ্রেত। যেহেতু যার সম্পর্কে বলা হয়েছে, তার সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। এ কারণে আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্চ করা হয়েছে।

পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের এমপি মো. জালাল উদ্দীন বলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যা অসত্য। কারণ তার বাবা এখনও জীবিত।

জবাবে স্পিকার বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য জানিয়েছেন, ভুলক্রমে মুখ থেকে এটি বেরিয়ে গেছে। তিনি দুঃখ প্রকাশ করায় এটিকে ‘স্লিপ অব টাং’ হিসেবে বিবেচনা করে কার্যবিবরণী থেকে এক্সপাঞ্চ করা হবে।

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মুন্সিগঞ্জে দেওয়া বক্তব্যে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলে সংসদে আলোচনার দাবি জানান।

স্পিকার বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হতে পারে না। সংসদের বাইরের বক্তব্য সংসদের বাইরেই জবাব দেওয়া ভালো। সংসদের ভেতরে কোনো আপত্তিকর বক্তব্য দিলে বিধিমোতাবেক জবাব দেওয়ার সুযোগ থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্চ স্পিকারের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত