সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বৈঠক: তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪১ এএম

বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বৈঠক: তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রা ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করা হয়।

​এই ফলপ্রসূ আলোচনায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পেয়েছে। এর মধ্যে অন্যতম ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং বিভিন্ন কারণে সেখানে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধকরণ ও ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়টি।

এ ছাড়া বাংলাদেশের উৎপাদিত আম, বিভিন্ন ফলমূল ও শাকসবজি যাতে মালয়েশিয়ার বাজারে সহজে প্রবেশাধিকার পায়, তা নিয়েও কথা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হয়েছে।

একই সঙ্গে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্বের সাথে উঠে আসে।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমন তথা কাউন্টার-টেররিজম বিষয়ে যৌথ গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে এই দলিলগুলো বিনিময় করেন। চুক্তি ও দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বৈঠক: তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত