সংবাদ

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৪৪০ বাংলাদেশি, মারা গেছেন ৫৪ জন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩১ এএম

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৪৪০ বাংলাদেশি, মারা গেছেন ৫৪ জন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন।

​ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

​গত ২১ জুন (সৌদি সময়) পর্যন্ত তথ্য অনুযায়ী, দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছিল গত ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। গত ৩০ মে থেকে হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন নির্ধারিত রয়েছে।

​এদিকে হজ পালনে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।

​মৃতদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। সৌদির নিয়ম অনুযায়ী তাঁদের সেখানেই দাফন করা হয়েছে।

​বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে অবস্থানরত হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো নিরলস কাজ করছে। চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬৬৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের মোট ২৮ হাজার ২৮৬টি প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।

​হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৪৪০ বাংলাদেশি, মারা গেছেন ৫৪ জন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত