সংবাদ

বালু তোলায় ঝুঁকিতে কাজিরখিল সেতু ও যোগাযোগ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৬ এএম

বালু তোলায় ঝুঁকিতে কাজিরখিল সেতু ও যোগাযোগ
আইন অমান্য করে বসানো হয়েছে একাধিক ড্রেজার। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ওপর নির্মিত কাজিরখিল সেতুর অতি নিকটবর্তী এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘এবিসি বিল্ডার্স’-এর বিরুদ্ধে আইন অমান্য করে বালু তোলার এই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ সেতু ও নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, কাজিরখিল সেতুর মাত্র ৫০০ মিটারের মধ্যে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, কোনো সেতু বা গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু এখানে সেই আইন উপেক্ষা করেই বালু তোলা চলছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর তলদেশের পরিবর্তনের পাশাপাশি সেতুর ভিত্তি দুর্বল হয়ে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতু দিয়ে চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের দেউলগাঁও, কাজিরখিল, রানীগাঁওসহ ১০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই সেতুটির ক্ষতি হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ইজারাদার প্রতিষ্ঠান এবিসি বিল্ডার্সের স্বত্বাধিকারী রাজিয়া খাতুন মুঠোফোনে বলেন, ‘সেতুর কাছ থেকে বালু উত্তোলনের বিষয়ে আমি কিছু জানি না। আমার ম্যানেজার এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘সেতুর কাছ থেকে বালু উত্তোলনের বিষয়টি আমি অবগত হয়েছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

বালু তোলায় ঝুঁকিতে কাজিরখিল সেতু ও যোগাযোগ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত