সংবাদ

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১২ পিএম

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮২

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অপরাধ চক্রের ৮২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, সোমবার (২২ জুন) দিনব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ৮২ জনের মধ্যে একজন তালিকাভুক্ত এবং একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এ ছাড়া সন্ত্রাসী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মাদক কেনাবেচায় জড়িত থাকার অপরাধে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

একই সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। ডিবির হাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক আইনের মামলায় ৬ জন আসামি রয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মহানগরের সার্বিক নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮২

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত