সংবাদ

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

ঢাকার দোহারে মায়ের বকুনি খেয়ে অভিমান করে স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার রাইপাড়া এলাকার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার লটাখোলা এলাকার প্রবাসী মো. শরীফ ও মুক্তি দম্পতির মেয়ে। বাবার অনুপস্থিতিতে সে মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বর্ণা ইদানীং স্কুলে যেতে চাইত না এবং বাড়িতেও পড়াশোনা করতে বসত না। এ নিয়ে আজ সকালে মা তাকে বকুনি দেন। মায়ের ওপর অভিমান করে একপর্যায়ে স্বর্ণা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানি আনোয়ারা বলেন, ‘স্বর্ণার পড়াশোনায় মন বসত না। এ কারণে ওর মা রাগ করে ওকে একটা থাপ্পড় দিয়েছিলেন। সেই অভিমানে মেয়েটা এমন কাজ করল।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ঢাকার দোহারে মায়ের বকুনি খেয়ে অভিমান করে স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার রাইপাড়া এলাকার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার লটাখোলা এলাকার প্রবাসী মো. শরীফ ও মুক্তি দম্পতির মেয়ে। বাবার অনুপস্থিতিতে সে মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বর্ণা ইদানীং স্কুলে যেতে চাইত না এবং বাড়িতেও পড়াশোনা করতে বসত না। এ নিয়ে আজ সকালে মা তাকে বকুনি দেন। মায়ের ওপর অভিমান করে একপর্যায়ে স্বর্ণা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানি আনোয়ারা বলেন, ‘স্বর্ণার পড়াশোনায় মন বসত না। এ কারণে ওর মা রাগ করে ওকে একটা থাপ্পড় দিয়েছিলেন। সেই অভিমানে মেয়েটা এমন কাজ করল।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত