সংবাদ

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিশৃঙ্খলা এড়াতে মাঠে সেনাবাহিনী ও বিজিবি

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২২ এএম

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিশৃঙ্খলা এড়াতে মাঠে সেনাবাহিনী ও বিজিবি
পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও বিজিবি। ছবি : সংবাদ

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের মিছিল, শোডাউন কিংবা নাশকতা রোধে গাজীপুরে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) বিকেল থেকে ৩ প্লাটুন বিজিবি সদস্য টহল দিলেও আজ সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। এ ছাড়া সেনাবাহিনীর ১২০ জন সদস্যের একটি দল যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়া জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে জেলাজুড়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিশৃঙ্খলা এড়াতে মাঠে সেনাবাহিনী ও বিজিবি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের মিছিল, শোডাউন কিংবা নাশকতা রোধে গাজীপুরে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) বিকেল থেকে ৩ প্লাটুন বিজিবি সদস্য টহল দিলেও আজ সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। এ ছাড়া সেনাবাহিনীর ১২০ জন সদস্যের একটি দল যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়া জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে জেলাজুড়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত