সংবাদ

ফরিদপুরে হেফাজতে যুবকের মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

ফরিদপুরে হেফাজতে যুবকের মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার
ছবি : সংগৃহীত

ফরিদপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে ডিবি সদর জোন থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাকে নির্ধারিত সময়ের মধ্যে সেখানে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশের হেফাজতে আটক থাকাবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের ওই যুবকের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ডিবির ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফরিদপুরে হেফাজতে যুবকের মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ফরিদপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে ডিবি সদর জোন থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাকে নির্ধারিত সময়ের মধ্যে সেখানে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশের হেফাজতে আটক থাকাবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের ওই যুবকের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ডিবির ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত