সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে তাহিরপুরে যুবক আটক

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে তাহিরপুরে যুবক আটক
বাড়িতে হামলা। ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাদাঘাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

দীপ্ত রায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দীপ্ত রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেন।এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বাদাঘাট বাজারসহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। 

একপর্যায়ে উত্তেজিত লোকজন অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দীপ্তকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।’

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে তাহিরপুরে যুবক আটক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাদাঘাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

দীপ্ত রায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দীপ্ত রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেন।এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বাদাঘাট বাজারসহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। 

একপর্যায়ে উত্তেজিত লোকজন অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দীপ্তকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।’

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত