যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’কে আর হুমকি বলে মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে প্রতিষ্ঠানটিকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করলেও, এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। শুক্রবার প্রকাশিত ‘দ্য অ্যাক্সিওস শো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানিয়েছেন।
অ্যানথ্রপিকের সবচেয়ে উন্নত এআই মডেল 'ফ্যাবল ৫' এবং
'মিথোস ৫'-এর বিদেশি
ব্যবহারকারীদের প্রবেশাধিকার নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রতিষ্ঠানটির
সম্প্রতি দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে চলতি সপ্তাহের শুরুতে অ্যানথ্রপিকের ঊর্ধ্বতন
কারিগরি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও নির্ধারণ
করেছিলেন। এর আগে, বিদেশি নাগরিকদের এই মডেলগুলোর ব্যবহার
বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে, গত সপ্তাহে
প্রতিষ্ঠানটি সকল ব্যবহারকারীর জন্যই ওই মডেলগুলোর ব্যবহার বন্ধ করে দেয়।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অ্যানথ্রপিক বা এর প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেইকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন
কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এখন আর নয়,
তবে এক সপ্তাহ আগে হয়তো মনে করতাম।" ট্রাম্প আরও জানান,
প্রশাসনের রপ্তানি নিয়ন্ত্রণ নির্দেশনার প্রতি আমোদেই অত্যন্ত
দ্রুত এবং দায়িত্বশীলতার সঙ্গে সাড়া দিয়েছেন।
তবে, অ্যানথ্রপিকের বিরুদ্ধে 'ডিফেন্স প্রোডাকশন
অ্যাক্ট' বা ডিপিএর অধীনে জরুরি ক্ষমতা প্রয়োগের
সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, "আমার অনেক কিছুই প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। তবে এ ক্ষেত্রে তা করতে
হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।"
এদিকে ট্রাম্পের এই সাক্ষাৎকারের বিষয়ে মন্তব্য করতে
গিয়ে অ্যানথ্রপিকের একজন মুখপাত্র জানিয়েছেন,
সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে মার্কিন প্রশাসনের ধারাবাহিক
সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা এবং
এআই প্রযুক্তিতে দেশের নেতৃত্ব বজায় রাখার অভিন্ন লক্ষ্যে তাঁরা সরকারের সঙ্গে
কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : reuters

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন