গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। অর্থাৎ ১২টি গ্রুপের প্রতিটি দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে সাতটি দেশ নকআউট নিশ্চিত করে ফেলেছে। আবার ছিটকেও গিয়েছে অনেক দেশ।
গত মঙ্গলবার রাতে শেষ হয়ে বিশ্বকাপের
দ্বিতীয় রাউন্ড। অর্থাৎ ১২টি
গ্রুপের প্রতিটি দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে সাতটি দেশ নকআউট নিশ্চিত
করেছে। কেউ কেউ গ্রুপের শীর্ষে থাকাও নিশ্চিত করেছে। আবার ছিটকেও গিয়েছে অনেক দেশ।
ফিফার নিয়ম অনুযায়ী, এ বার দু’টি
দেশের পয়েন্ট সমান থাকলে আগে গোলপার্থক্য নয়, মুখোমুখি সাক্ষাৎ দেখা হবে। এরপর দেখা হবে সংশ্লিষ্ট
দলের মুখোমুখি সাক্ষাতে গোলপার্থক্য। তারপরে দেখা হবে গোলপার্থক্য।
গ্রুপ এ-তে মেক্সিকো ৬ পয়েন্ট
নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া।
শেষ ম্যাচে মেক্সিকো হারলে এবং দক্ষিণ কোরিয়া গোলপার্থক্যে তাদের টপকে গেলেও শীর্ষস্থান
দখল করতে পারবে না। কারণ দক্ষিণ কোরিয়াকে মেক্সিকো গ্রুপ পর্বে হারিয়েছে। মেক্সিকো
ছাড়াও, নকআউট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা এবং
কলম্বিয়া।
গ্রুপ এ-তে মেক্সিকোর পাশাপাশি
দক্ষিণ কোরিয়া নকআউটে যেতে পারে। গ্রুপ বি-তে কানাডা এবং সুইজারল্যান্ড দু’দেশই নকআউটে
যেতে পারে। গ্রুপ সি-তে ব্রাজিল এবং মরক্কো নকআউটে যেতে পারে। দু’দলেরই পয়েন্ট চার।
তৃতীয় দল হিসাবে সম্ভাবনা থাকছে স্কটল্যান্ডেরও। ছিটকে গিয়েছে হাইতি।
পর্তুগালকে টপকে বিশ্বকাপের নকআউটে
কলম্বিয়া, জিতলেও অপেক্ষা করতে হবে রোনালদোদের, আটকে গেল ইংল্যান্ড।
গ্রুপ ডি-তে যুক্তরাষ্ট্রর পাশাপাশি
অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে নকআউটে যাওয়ার দৌড়ে রয়েছে। দু’দলেরই ৩ পয়েন্ট রয়েছে। গ্রুপ
ই-তে জার্মানির পাশাপাশি আইভরি কোস্ট, ইকুয়েডর এবং কুরাসাও, তিনটি দলই নকআউটের দৌড়ে
রয়েছে। গ্রুপ এফ-এ নেদারল্যান্ডস ও জাপানের পয়েন্ট ৪। শীর্ষে ওঠার লড়াই তাদের মধ্যেই।
৩ পয়েন্ট নিয়ে দৌড়ে সুইডেনও।
গ্রুপ জি-তে মিশর ৪ পয়েন্ট নিয়ে
শীর্ষে। তবে ইরান, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডও দৌড়ে রয়েছে। গ্রুপ এইচ-এ স্পেনের পাশাপাশি
দৌড়ে রয়েছে উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। গ্রুপ আই-তে ফ্রান্স এবং নরওয়ে নকআউটে
চলেগেছে। সেনেগাল ও ইরাকের মধ্যে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হওয়ার লড়াই হবে।
গ্রুপ জে-তে আর্জেন্টিনা নকআউটে
গিয়েছে। দ্বিতীয় স্থানের লড়াই অস্ট্রিয়া এবং আলজেরিয়ার। ছিটকে গিয়েছে জর্ডান। গ্রুপ
কে-তে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। যদিও পরের ম্যাচে পর্তুগাল তাদের হারালে তারাই
শীর্ষে যাবে। ছিটকে গিয়েছে উজবেকিস্তান। গ্রুপ এল-এ ইংল্যান্ড ও ঘানার ৪ পয়েন্ট করে
রয়েছে। ৩ পয়েন্ট ক্রোয়েশিয়ার। তিন দলই নকআউটের দৌড়ে রয়েছে। ছিটকে গিয়েছে পানামা।
দুই ম্যাচ খেলেই নকআউট পর্বে
যেসব দল
গ্রুপ এ- মেক্সিকো, গ্রুপ ডি-
যুক্তরাষ্ট্র, গ্রুপ ই- জার্মানি, গ্রুপ জে- আর্জেন্টিনা, গ্রুপ আই- ফ্রান্স ও নরওয়ে।
বাদ পড়েছে যেসব দল
গ্রুপ সি- হাইতি, গ্রুপ ডি- তুর্কি,
গ্রুপ এফ- তিউনিসিয়া, গ্রুপ জে- জর্ডান, গ্রুপ এল- পানামা।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন