সংবাদ

হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৬
ছবি : সংগৃহীত

সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে।

হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।

শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। মৃতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, টিকা না নেওয়া শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সারাদেশে সতর্কতা জারি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৬

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে।

হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।

শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। মৃতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, টিকা না নেওয়া শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সারাদেশে সতর্কতা জারি করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত