দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও হামসদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু রয়েছে ৯৩ জনের।
১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন