সংবাদ

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮০, আক্রান্ত ৯২,৭৯০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮০, আক্রান্ত ৯২,৭৯০
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে, এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৫৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ জনের শরীরে। এ নিয়ে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১১ জনে।

একই সময়ে ১ হাজার ১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮০, আক্রান্ত ৯২,৭৯০

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে, এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৫৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ জনের শরীরে। এ নিয়ে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১১ জনে।

একই সময়ে ১ হাজার ১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত