সংবাদ

৮৫ ফুট উচ্চতায় মেসি! জন্মদিনে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় ‘মেসি ভাস্কর্য’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

৮৫ ফুট উচ্চতায় মেসি! জন্মদিনে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় ‘মেসি ভাস্কর্য’

ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের ভালোবাসা যেন প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। আর এবার সেই ভালোবাসা রীতিমতো আকাশ ছুঁয়েছে! তার ৩৯তম জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের ছোট্ট শহর কুত্রাল কোতে উন্মোচন করা হয়েছে ৮৫ ফুট উঁচু এক বিশাল ভাস্কর্য, যা বর্তমানে মেসিকে সর্গ করা বিশ্বের সবচেয়ে বড় স্মারক হিসেবে আলোচনায় এসেছে।

রেকর্ড ভাঙার পরই বিশেষ সম্মান

জন্মদিনের আগেই বিশ্ব ফুটবলে আরেকটি ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি টপকে গেছেন মিরোস্লাভ ক্লোসা-কে, হয়ে উঠেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার ১৭তম ও ১৮তম বিশ্বকাপ গোলই এনে দেয় এই অনন্য মাইলফলক।এই ঐতিহাসিক অর্জনের উদযাপনেই তৈরি করা হয়েছে বিশালাকার ভাস্কর্যটি।

৭০ টন ইস্পাতে গড়া এক আবেগের গল্প

২৬ মিটার (৮৫ ফুট) উচ্চতার এই শিল্পকর্ম নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত। ১৮ মাস ধরে অক্লান্ত পরিশ্রমের পর স্থানীয় ভাস্কর আলদো বেরোইসা-এটি সম্পন্ন করেন।

ভাস্কর্যটিতে ফুটে উঠেছে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের পর মেসির সেই অবিস্মরণীয় মুহূর্ত-ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর লুসাইল আইকনিক স্টেডিয়ামের মাঠে হাঁটু গেড়ে বসে আবেগে ভেসে যাওয়া এক বিশ্বজয়ীর ছবি।

আরও বিশেষ বিষয় হলো, এক হাতে আর্জেন্টিনার জার্সি এবং অন্য হাতের তর্জনী আকাশের দিকে উঁচিয়ে থাকা মেসির বিখ্যাত উদযাপনও স্থান পেয়েছে এই ভাস্কর্যে-যা তিনি তার প্রয়াত দাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে করে থাকেন।

ভারতের মূর্তিকেও ছাড়িয়ে গেল

এর আগে ভারতের কলকাতাতে মেসির সম্মানে নির্মিত হয়েছিল ৭০ ফুট উঁচু একটি মূর্তি। তবে নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সেটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। প্রবল বাতাসে মূর্তিটি দুলতে থাকায় উদ্বেগ তৈরি হয়েছিল।

দেয়ালজুড়ে ভালোবাসা

মেসির প্রতি ভালোবাসা শুধু ভাস্কর্যেই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস-এর উপকণ্ঠে সম্প্রতি আঁকা হয়েছে এক বিশাল ম্যুরাল, যেখানে ১,৩০০-এরও বেশি ভক্ত নিজেদের নাম যুক্ত করে অংশ নিয়েছেন। প্রায় ২০ ফুট চওড়া ও ১৮ ফুট উঁচু এই শিল্পকর্মটি তৈরি করেছেন শিল্পী লিওনেল গার্সিয়া। পুরো কাজ শেষ করতে তার সময় লেগেছে ১৮ দিন।

ভক্তদের ভালোবাসায় আপ্লুত মেসি

বিশ্বজোড়া এই ভালোবাসার প্রতিদানে এক ভিডিও বার্তায় মেসি বলেন, ভক্তদের সমর্থন ও ভালোবাসা তার কাছে অত্যন্ত মূল্যবান এবং জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি।

একজন ফুটবলারের জন্য হয়তো ট্রফি, গোল কিংবা রেকর্ডই সাফল্যের মাপকাঠি। কিন্তু মেসির ক্ষেত্রে তার চেয়েও বড় পরিচয়-তিনি কোটি মানুষের হৃদয়ের নায়ক। আর সেই ভালোবাসারই নতুন প্রতীক হয়ে দাঁড়াল আকাশছোঁয়া ৮৫ ফুটের এই ভাস্কর্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৮৫ ফুট উচ্চতায় মেসি! জন্মদিনে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় ‘মেসি ভাস্কর্য’

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত