সংবাদ

তিন ম্যাচে ৪ গোল, ভিনিসিয়ুসে মুগ্ধ কোচ আনচেলোত্তি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

তিন ম্যাচে ৪ গোল, ভিনিসিয়ুসে মুগ্ধ কোচ আনচেলোত্তি

গোলের পর গোল করে ব্রাজিলকে নকআউটে তুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিলের সাত গোলের ৪টিই তার। গ্রুপের তিনটি ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল। ২৪ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন ভিনিসিয়ুস।

শেষ বার ২০০২ সালে ব্রাজিলের রোনালদো গ্রুপের তিন ম্যাচেই গোল করেছিলেন। সে বার এই কীর্তি করেছিলেন রিভালদোও। ২৪ বছর পর আবার ব্রাজিলের কোনও ফুটবলার গ্রুপের তিনটি ম্যাচেই গোল করলেন।

বিশ্বকাপের ইতিহাসে রোনালদো, রিভালদো ও ভিনিসিয়ুস ছাড়া এই কীর্তি আরও ২ জনের রয়েছে। ১৯৭৪ সালের বিশ্বকাপে জাইরজিনহো ও ১৯৯৪ সালের বিশ্বকাপে রোমারিও গ্রুপের সব ম্যাচে গোল করেছিলেন। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এ বারও কি সেই কীর্তি করতে পারবে তারা!

ভিনিসিয়ুসের খেলায় মুগ্ধ ব্রাজিলের কোচ আনচেলোত্তি। খেলা শেষে তিনি বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলা তার কাছে গর্বের। তার খেলায় সেই তাগিদ দেখা যাচ্ছে। খুব ভালো খেলছে। হেডেও গোল করেছে। এটা সাধারণত দেখা যায় না।’ ভিনিসিয়ুস যে ভালো খেলবেন, সেই বিশ্বাস তার ছিল বলেই জানিয়েছেন আনচেলোত্তি। কোচ বলেন, ‘আমরা জানি ভিনিসিয়ুস কী করে দেখাতে পারে। ও বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন। সেটা এই বিশ্বকাপে ও করে দেখাচ্ছে।’

ভিনিসিয়ুস নিজে অবশ্য কোনও রেকর্ড নিয়ে ভাবছেন না। তিনি শুধু দলের জয় দেখছেন। খেলা শেষে ভিনিসিয়ুস বলেন, ‘আমি বার বার বলেছি, পরিসংখ্যানের কথা ভাবি না। আমি খুব একটা গোল করতে অভ্যস্ত নই। কিন্তু কোচ আমাকে যে জায়গায় খেলাচ্ছেন, সেখানে গোল করার সুযোগ পাচ্ছি। গোল করে দলকে জেতাতে সাহায্য করেছি। সেটাই আমার কাছে আসল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তিন ম্যাচে ৪ গোল, ভিনিসিয়ুসে মুগ্ধ কোচ আনচেলোত্তি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত