সংবাদ

কারা গেল নকআউটে, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কে, কাদের আশা এখনও বেঁচে

বিশ্বকাপের প্রথম তিন গ্রুপ চূড়ান্ত!

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

বিশ্বকাপের প্রথম তিন গ্রুপ চূড়ান্ত!

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ দিকে। গত বুধবার রাতে ও গতকাল সকালে বিশ্বকাপের ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রুপের খেলা শেষ। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। ৩টি গ্রুপ থেকে মোট ৬টি দল সরাসরি জায়গা করে নিয়েছে নকআউটে। তিন নম্বরে থাকা তিনটি দলের এখনও সুযোগ রয়েছে নকআউটে যাওয়ার। আর চার নম্বরে থাকা তিনটি দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

গ্রুপ এ: মেক্সিকো (৯ পয়েন্ট)

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। তিনটি ম্যাচই জিতেছে তারা। প্রথম তিন গ্রুপে তারাই একমাত্র দেশ যারা তিনটি ম্যাচই জিতেছে। নকআউটের প্রথম রাউন্ডে সি, ই, এফ, এইচ ও আই গ্রুপের মধ্যে কোনও একটি তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে আয়োজক দেশ। আগামী ২ জুলাই সকাল ৭টায় সেই ম্যাচও নিজেদের দেশের মাটিতে খেলবে তারা।

দক্ষিণ আফ্রিকা (৪ পয়েন্ট)

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠেছে তারা। আগামী ২৮ জুন রাত ১টায় বিশ্বকাপের এক আয়োজক দেশ কানাডার বিপক্ষে খেলতে নামবে তারা। লস অ্যাঞ্জেলেসে হবে সেই ম্যাচ।

দক্ষিণ কোরিয়া (৩ পয়েন্ট)

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিজের ওপর চাপ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। আপাতত তাদের অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলোর খেলার ওপর।

চেক প্রজাতন্ত্র (১ পয়েন্ট)

এ বার হতাশ করেছে চেক প্রজাতন্ত্র। তিন ম্যাচে মাত্র একটি ড্র করেছে তারা। বাকি দুই ম্যাচ হেরেছে। গ্রুপের তলানিতে থাকা দলটির এ বারের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে।

সুইজারল্যান্ড (৭ পয়েন্ট)

তিন ম্যাচের ২টি জিতে ও একটি ড্র করে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে পৌঁছেছে সুইজারল্যান্ড। তবে নকআউটে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ই, এফ, জি, আই ও জে গ্রুপের মধ্যে কোনও এক তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে কানাডার মাঠে খেলবে তারা। ৪ জুলাই সকাল ৯টা থেকে হবে সেই ম্যাচ।

কানাডা (৪ পয়েন্ট)

অন্যতম আয়োজক দেশ কানাডা একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফলে দ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। ফলে নকআউটে আমেরিকায় গিয়ে খেলতে হবে তাদের। ২৮ জুন রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে তারা।

বসনিয়া (৪ পয়েন্ট)

গোলপার্থক্যে কানাডার থেকে নীচে শেষ করেছে বসনিয়া। তবে এখনও সুযোগ রয়েছে তাদের। তার জন্য বাকি সব গ্রুপের ম্যাচের উপর নির্ভর করতে হবে। তবে ৪ পয়েন্ট থাকায় নকআউটে যাওয়ার ভালো সুযোগ রয়েছে বসনিয়ার।

কাতার (১ পয়েন্ট)

চার বছর আগে আয়োজক দেশ হিসেবে গ্রুপের একটি ম্যাচ থেকেও পয়েন্ট পায়নি কাতার। এ বার অন্তত ১ পয়েন্ট পেয়েছে তারা। সেটাই তাদের সাফল্য। চার নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এশিয়ার এই দেশ।

গ্রুপ সি: ব্রাজিল (৭ পয়েন্ট)

প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও পরের ২টি ম্যাচ সহজে জিতে ব্রাজিল গ্রুপ সেরা হয়েছে। ২৯ জুন রাত ১১টায় হিউস্টনে তাদের নকআউটের ম্যাচ খেলতে নামবে তারা। এফ গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দলের বিপক্ষে খেলবেন ভিনিসিয়ুস, নেইমারেরা। অর্থা, নেদারল্যান্ডস, জাপান বা সুইডেনের মধ্যে এক দেশের বিপক্ষে।

মরক্কো (৭ পয়েন্ট)

ব্রাজিলের সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মরক্কো। নকআউটে তারা খেলতে নামবে ৩০ জুন সকাল ৭টায়। এফ গ্রুপের শীর্ষে শেষ করা দলের বিপক্ষে খেলবে তারা। অর্থাৎ , নেদারল্যান্ডস, জাপান বা সুইডেনের মধ্যে এক দেশের বিপক্ষে।

স্কটল্যান্ড (৩ পয়েন্ট)

একটি ম্যাচ জেতায় বিশ্বকাপের নকআউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ডের। আপাতত তিন নম্বরে রয়েছে তারা। অন্য দলের খেলার দিকে তাকিয়ে স্কটল্যান্ড।

হাইতি (০ পয়েন্ট)

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে হাইতি তিনটি ম্যাচই হেরেছে। চার নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি। বিশ্বকাপে ২টি গোল করেছে হাইতি। এ বারের বিশ্বকাপ থেকে সেটাই তাদের প্রাপ্তি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্বকাপের প্রথম তিন গ্রুপ চূড়ান্ত!

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত