সংবাদ

‘আগামী ৫০ বছরে আ.লীগের ফেরার সম্ভাবনা ক্ষীণ’

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

‘আগামী ৫০ বছরে আ.লীগের ফেরার সম্ভাবনা ক্ষীণ’
ছবি : সংগৃহীত

আগামী ৫০ বছরে আওয়ামী লীগের ফেরার সম্ভবনা ক্ষীণ বলে দাবি করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য (এমপি) মাহবুবুর রহমান। 

বৃহস্পতিবার (২৫ জুন) সংসদের বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, “নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও ‘হাসিনা খেদাও’ আন্দোলন- আওয়ামী লীগ তিনটি প্রজন্মকে ‘ইনজুরড’ (আঘাত) করেছে। এই তিন প্রজন্ম আগামী ৫০ বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।”

বড় ঋণখেলাপিদের ‘ছাড়’

বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর এমপি সালাহউদ্দিন বলেন, এটি শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। অগ্রিম করারোপের ফলে কোটি কোটি খুচরা ব্যবসায়ী হয়রানির মুখে পড়বেন।

জামায়াতের এমপি আবদুল বাতেন বলেন, বড় বড় ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হলে সেটা কতটুকু সুফল দিতে পারবে, তা তিনি জানতে চান। 

বিরোধী দলের এই এমপি বলেন, ভ্যাটের প্রভাব সমানভাবে ধনী ও দরিদ্রের ওপর পড়ে। এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণির মানুষ। এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা ভালো খবর নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘আগামী ৫০ বছরে আ.লীগের ফেরার সম্ভাবনা ক্ষীণ’

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

আগামী ৫০ বছরে আওয়ামী লীগের ফেরার সম্ভবনা ক্ষীণ বলে দাবি করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য (এমপি) মাহবুবুর রহমান। 

বৃহস্পতিবার (২৫ জুন) সংসদের বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, “নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও ‘হাসিনা খেদাও’ আন্দোলন- আওয়ামী লীগ তিনটি প্রজন্মকে ‘ইনজুরড’ (আঘাত) করেছে। এই তিন প্রজন্ম আগামী ৫০ বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।”

বড় ঋণখেলাপিদের ‘ছাড়’

বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর এমপি সালাহউদ্দিন বলেন, এটি শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। অগ্রিম করারোপের ফলে কোটি কোটি খুচরা ব্যবসায়ী হয়রানির মুখে পড়বেন।

জামায়াতের এমপি আবদুল বাতেন বলেন, বড় বড় ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হলে সেটা কতটুকু সুফল দিতে পারবে, তা তিনি জানতে চান। 

বিরোধী দলের এই এমপি বলেন, ভ্যাটের প্রভাব সমানভাবে ধনী ও দরিদ্রের ওপর পড়ে। এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণির মানুষ। এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা ভালো খবর নেই।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত