রাজধানীর কাঁটাবনে অবস্থিত 'আল বারাকা টাওয়ার' নামের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে আটকে পড়া দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার
সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা
গেছে, ১৪ তলাবিশিষ্ট ওই
আবাসিক ভবনটির ১২ তলায় প্রথম
আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই
আগুন ওপরের ১৩ তলা এবং
নিচের ১১ তলায় ছড়িয়ে
পড়ে। এতে ভবনের ভেতরে
অনেকেই আটকে পড়েন। খবর
পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত
ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২
ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ভেতর থেকে দুইজনকে
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো
হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার
পর ফায়ার সার্ভিস জানিয়েছে, বহুতল এই ভবনটিতে অগ্নিনির্বাপণের
কোনো ন্যূনতম ব্যবস্থা ছিল না। এছাড়া
এটি সম্পূর্ণ আবাসিক ভবন হলেও নিয়মবহির্ভূতভাবে
বিভিন্ন ফ্লোর অফিস হিসেবে ভাড়া
দেওয়া হয়েছিল।
ভবন
থেকে নিরাপদে নেমে আসতে পারা
বাসিন্দারা জানান, যে ফ্লোরটিতে আগুন
লেগেছিল, সেটি আবাসিক হলেও
সেখানে আইনজীবীদের বেশ কয়েকটি চেম্বার
ছিল। আগুন লাগার পর
ভেতরে আটকে পড়া দুইজন
মানুষ মুঠোফোনে বাইরে থাকা স্বজন ও
উদ্ধারকারীদের কাছে বাঁচানোর জন্য
তীব্র আকুতি জানান। কিন্তু এর কিছুক্ষণ পরই
তাদের ফোন বন্ধ হয়ে
যায় এবং আর কোনো
যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত তাদের আর জীবিত উদ্ধার
করা যায়নি।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন