সংবাদ

প্রকাশ্যে দিঠি আনোয়ারের কণ্ঠে ‘রবি ঠাকুর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

প্রকাশ্যে দিঠি আনোয়ারের কণ্ঠে ‘রবি ঠাকুর’

নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে একের পর এক মৌলিক গান প্রকাশ করে শ্রোতাদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবক দিঠি আনোয়ার। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘রবি ঠাকুর’।

গত রোববার সন্ধ্যায় প্রকাশিত এই গানটির গীতিকার দেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এর আগে একই চ্যানেলে দিঠির কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘মেঘলা আকাশ’ ও ‘জন্মের পরে’ শীর্ষক দুটি মৌলিক গান। নতুন গানটিও শ্রোতাদের কাছ থেকে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাচ্ছে।

দিঠি আনোয়ার বলেন, “আব্বুর লেখা জীবনের শেষ কয়েকটি গান গাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। ‘রবি ঠাকুর’ গানটি তার মধ্যে অন্যতম। এর আগে বাংলাদেশ টেলিভিশনে গানটি পরিবেশন করেছিলাম এবং তখনও বেশ সাড়া পেয়েছিলাম। এবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করলাম। আমি বিশ্বাস করি, আব্বুর লেখা এই গান যুগের পর যুগ শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবে।”

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অপু আমান। তার প্রসঙ্গে দিঠি বলেন, “অপু শুধু ভালো গায়কই নয়, অসাধারণ সুরকারও। আমার প্রকাশিত গানগুলোই তার প্রমাণ। তার প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল।”

অপু আমান জানান, “গাজী চাচা আমাকে তার লেখা পাঁচটি গান দিয়েছিলেন। এটি ছিল একটি বিশেষ প্রজেক্ট। সেই গানগুলোই পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে। তিনি আমার ওপর আস্থা রেখেছিলেন বলেই গানগুলোতে সুর করার সুযোগ পেয়েছি। দিঠি আপার প্রতিও আমি কৃতজ্ঞ। তিনি তার বাবার মতোই আমার ওপর বিশ্বাস রেখেছেন। প্রতিটি গানের কথার গভীরতা আমাকে আবেগাপ্লুত করে।”

উল্লেখ্য, দিঠি আনোয়ারের প্রকাশিত একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘পোড়াচোখ’, ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’ এবং ‘একালের গান সেকালের গান’। বাবার অপ্রকাশিত গানগুলো নিজের কণ্ঠে তুলে ধরে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সঙ্গীতপ্রেমীরা ইতিবাচকভাবেই দেখছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

প্রকাশ্যে দিঠি আনোয়ারের কণ্ঠে ‘রবি ঠাকুর’

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত