দীর্ঘ ২১ বছর পর বাবাকে খোঁজার আবেগঘন যাত্রার গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রোড টু মাই ফাদার’ প্রকাশিত হয়েছে। বাবা দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে জুন হাম্বলভার্স ইউটিউব চ্যানেলে।
চলচ্চিত্রটির নির্মাতা
ও প্রধান চরিত্রের অভিনেত্রী শাওয়ানা খান। ব্যক্তিগত জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং বাবাকে
হারানোর বেদনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নির্মাণ করেছেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
শাওয়ানার বয়স যখন
মাত্র ৯ বছর, তখনই তিনি বাবাকে হারান। এরপর পরিবারের সঙ্গে চলে যান সুইডেনে। শৈশব ও
কৈশোরের দীর্ঘ সময় বাবার স্মৃতি আর শূন্যতা তাকে তাড়িয়ে বেড়িয়েছে। অবশেষে ২১ বছর পর
বাবার স্মৃতি ও জীবনের নানা অজানা অধ্যায় খুঁজে দেখতে দেশে ফিরে আসেন তিনি। সেই আবেগঘন
অনুসন্ধানের গল্পই উঠে এসেছে ‘দ্য রোড টু মাই ফাদার’-এ। চলচ্চিত্রটি নিয়ে শাওয়ানা খান
বলেন, “এটি আমার ব্যক্তিগত অনুভূতির একটি চলচ্চিত্র। আমি জানতে চেয়েছি বাবা কেমন ছিলেন,
জীবনের শেষ সময়গুলো কীভাবে কাটিয়েছেন, কোথায় ছিলেন এবং কোন জায়গাগুলো তিনি সবচেয়ে বেশি
পছন্দ করতেন। সেই খোঁজ ও অনুভূতির যাত্রাই এই চলচ্চিত্রে তুলে ধরেছি।”
তিনি আরও বলেন,
“চলচ্চিত্রটি নির্মাণের সময় আমি বারবার উপলব্ধি করেছি, বাবা বেঁচে থাকলে আমার জীবন
কতটা ভিন্ন হতে পারত। তাঁর সঙ্গে কত অভিমান, কত ভালোবাসা আর কত স্মৃতি তৈরি হতো। সেই
অনুভূতিগুলোই আমাকে এই কাজটি করতে অনুপ্রাণিত করেছে।”
গত বছর কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। শুটিংয়ের সময় বাবার স্মৃতি, পৈতৃক বাড়ি এবং তাঁর প্রিয় স্থানগুলো ঘুরে দেখা নির্মাতার জন্য ছিল অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। ইতোমধ্যে ‘দ্য রোড টু মাই ফাদার’ সুইডেনের স্টকহোম সিটি ফিল্ম ফেস্টিভ্যাল, যুক্তরাষ্ট্রের শিকাগো আ টেস্ট অব থিয়েটার, ইতালির সাউন্ডস্ক্রিন, মস্কো শর্ট শট ফিল্ম ফেস্ট, কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যাল এবং ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল-সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রটি একাধিক পুরস্কারও অর্জন করেছে। বাবা দিবসে চলচ্চিত্রটি প্রকাশের পর শাওয়ানা আশা প্রকাশ করেন, এই গল্প দর্শকদের নিজেদের বাবা, স্মৃতি এবং পারিবারিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য, চলতি বছরের ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ শাওয়ানা খানের ওয়েব ফিল্ম ‘মিস্ট্রি ইন ব্লুম’ মুক্তি পেয়েছিল। ব্যক্তিগত স্মৃতি, সম্পর্ক ও জীবনের নানা অনুভূতির গল্প তুলে ধরার ধারাবাহিকতায় ‘দ্য রোড টু মাই ফাদার’ তার নতুন সংযোজন।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন