বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা আবারও গান নিয়ে ফিরছেন শ্রোতাদের কাছে। অভিনয়ের পাশাপাশি গানেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই শিল্পী দীর্ঘদিন পর প্রকাশ করতে যাচ্ছেন নতুন মৌলিক গান ‘মন খারাপের এই দিনে’।
গানটির কথা ও সুর
করেছেন সাংবাদিক ও গীতিকার অভি মঈনুদ্দীন। কয়েক বছর আগে লেখা এই গানটি নিয়ে প্রথম আলোচনা
হয় ঈশিতার সঙ্গে। অবশেষে সব প্রস্তুতি সম্পন্ন করে চলতি বর্ষাতেই গানটি প্রকাশের পরিকল্পনা
রয়েছে।
নতুন গান প্রসঙ্গে
ঈশিতা বলেন, “‘মন খারাপের এই দিনে’ গানটির কথা ও সুর প্রথম শুনেই আমার খুব ভালো লেগেছিল।
তাই অভি ভাইয়ের কাছে গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করি। কিন্তু এরই মধ্যে আম্মা ইন্তেকাল
করেন। এরপর পরিবারের নানা দায়িত্ব সামলে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে।
নিজের সংসার, সন্তান ও আব্বুকেও সময় দিতে হয়। তাই গানটি করতে একটু দেরি হয়ে গেল। তবে
এবার সত্যিই ইচ্ছা আছে পুরো বর্ষার মধ্যেই গানটি প্রকাশ করার। খুব শিগগিরই ভয়েজ দেব।
টাঙ্গুয়ার হাওড়ে গানটির ভিডিও নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যাতে গানটির আবহ ও দৃশ্যায়নের
সুন্দর সমন্বয় ঘটে।”
গানটির স্রষ্টা
অভি মঈনুদ্দীন জানান, “এটি ২০২১ সালে লেখা ও সুর করা একটি গান। ২০২২ সালে ঈশিতার সঙ্গে
গানটি নিয়ে প্রথম কথা হয়। এরপর কয়েকবার আলোচনা হলেও বিষয়টি চূড়ান্ত হয়নি। অবশেষে তিনি
গানটিতে কণ্ঠ দিতে সম্মত হয়েছেন। আশা করছি, রেকর্ডিংয়ের পর দ্রুতই মিউজিক ভিডিও নির্মাণ
করে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান,
গানটির কথায় রয়েছে গভীর আবেগ ও ভালোবাসার প্রকাশ। গানের একটি অংশ হলো— “আমার মন খারাপের
এই দিনে, শুধু তোমাকেই মনে পড়ে, তুমি বাড়িয়ে দাও দুটি হাত, আদরে জড়িয়ে রাখো এই আমাকে।”
উল্লেখ্য, ঈশিতার
কণ্ঠে প্রকাশিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সব চাওয়াতো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’,
‘আমার অভিমান’ এবং ‘রাত নিঝুম’। নতুন গান ‘মন খারাপের এই দিনে’ দিয়েও তিনি শ্রোতাদের
হৃদয় ছুঁয়ে যাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন