হলিউডের অন্যতম সুদর্শন তারকা ব্র্যাড পিট। সুন্দরী নায়িকাদের প্রতি তার দুর্বলতা সব সময় তাকে আলোচনার কেন্দ্রে রাখে। ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর নানাবিধ বিষয়ে আইনি লড়াই চলছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ২৯ বছরের ছোট বান্ধবী ইনেস ডি র্যামনকে গোপনে বিয়ে করেছেন এই হলিউড সুপারস্টার।
ব্র্যাড পিট ও ইনেস ডি র্যামনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি হাত ধরে গ্রিসের রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা গেছে তাদের। জোলির সঙ্গে বিচ্ছেদের ছয় বছর পর ইনেসের সঙ্গে সম্পর্কে জড়ান ‘ফাইট ক্লাব’ তারকা। এরই মধ্যে এই জুটি নাকি গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন—এমন গুঞ্জনে মাতোয়ারা হলিউডপাড়া।
‘রাডারঅনলাইন’-এর একটি প্রতিবেদন অনুসারে, ব্র্যাড ও ইনেস যদিও তা স্বীকার না করলেও বিবাহিত দম্পতির মতোই বসবাস করছেন। এমনকি ঘনিষ্ঠ মহলে ব্র্যাড ইনেসকে নিজের ‘স্ত্রী’ বলেও সম্বোধন করেছেন।
ব্র্যাড পিটের পারিবারিক এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ব্র্যাড ও ইনেস সব দিক থেকেই বিবাহিত দম্পতির মতো। তারা একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করে এবং তারা একে অপরের আত্মিক সঙ্গী।’
ব্র্যাড পিট তার চেয়ে ২৯ বছরের ছোট প্রেমিকার প্রেমে মগ্ন
সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাডের আইনি লড়াই এখনও চলছে। এরই মধ্যে তাদের ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স, জাহারা, শাইলো এবং ভিভিয়েন তাদের নামের শেষ থেকে ‘পিট’ পদবিটি বাদ দিয়েছেন। সন্তানদের সঙ্গে এই দূরত্বের মধ্যেই ব্র্যাড ইনেসের সঙ্গে নতুন করে পরিবার বড়াতে আগ্রহী বলে জানা গেছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন