নিজের লেখা, সুর ও কণ্ঠে গাওয়া জনপ্রিয় গান ‘পিছুটান’-এর জন্য ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার এম এস দৌলা। এ গানের জন্য তিনি সেরা গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে সম্মাননা লাভ করেন।
পুরস্কারপ্রাপ্তির
অনুভূতি প্রকাশ করে এম এস দৌলা বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার সকল শুভাকাঙ্ক্ষী,
ভক্ত-অনুরাগী ও ভালোবাসার মানুষদের অর্জন। দেশ-বিদেশে থাকা প্রতিটি শ্রোতার প্রতি জানাই
আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা ও সমর্থনই আমাকে
প্রতিনিয়ত নতুন গান সৃষ্টির সাহস জোগায়।”
তিনি আরও বলেন,
“বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানাই সঙ্গীত পরিচালক প্রিয় মান্নান মোহাম্মদ ভাইকে। তাঁর
অসাধারণ সঙ্গীতায়োজনে ‘পিছুটান’ গানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। তাঁর প্রতি রইল আন্তরিক
শ্রদ্ধা ও ভালোবাসা।” এ ছাড়া গানটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গেমপ্লিফাই বাংলাদেশ-এর প্রতিও
কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দৌলা বলেন, “‘পিছুটান’ গানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে থাকার
জন্য গেমপ্লিফাই বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ। তাদের সহযোগিতা ও বিশ্বাস এই যাত্রাকে
আরও সুন্দর ও শক্তিশালী করেছে।”
ভবিষ্যতে আরও ভালো
কাজের প্রত্যয় ব্যক্ত করে এম এস দৌলা বলেন, “সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই আরও
অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার সকল ভক্ত, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক
ভালোবাসা ও কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, ‘পিছুটান’
গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির কথা, সুর ও পরিবেশনা
প্রশংসিত হয়েছে সংগীতপ্রেমীদের কাছে। সেই ধারাবাহিকতায় এলো এই সম্মানজনক স্বীকৃতি।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন