অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ দুই বছর পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন। এর আগে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ নাম ভূমিকায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা।
নির্মাতা সালেহ
সোবহান অনীম পরিচালিত থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ একজন অনুসন্ধানী সাংবাদিকের
চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আট পর্বের এই সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম
হইচইয়ে মুক্তি পাবে। ইতোমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল
ও আগ্রহ তৈরি করেছে।
‘হেডলাইন’-এ অপূর্বকে
দেখা যাবে সাংবাদিক জহির চরিত্রে। সত্য উদ্ঘাটনের পথে নানা বাধা, ক্ষমতার অপব্যবহার,
দুর্নীতি এবং সমাজের অন্ধকার বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। পেশাগত সংগ্রামের পাশাপাশি
তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক ও মানবিক সংকটও উঠে এসেছে গল্পে। চরিত্রটি নিয়ে
অপূর্ব বলেন, “জহির চরিত্রটির একটি দারুণ গ্রাফ রয়েছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে
ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। কখনো সে আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি
দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এমন বহুস্তরীয় চরিত্র সবসময়ই
আমাকে আকৃষ্ট করে।”
এদিকে এই সিরিজের
মাধ্যমে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। গল্পনির্ভর ও
শক্তিশালী একটি প্রজেক্টে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
অপূর্ব ও বিন্দুর
পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল
মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ
সেতু, সাহানা রহমান সুমি এবং আরিফিন জিলানীসহ আরও অনেকে।
সত্য অনুসন্ধানের রোমাঞ্চ, ক্ষমতার অন্ধকার দিক এবং মানবিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘হেডলাইন’ দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন