সংবাদ

বকেয়া আয়করের ২৯ কোটি টাকা পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

বকেয়া আয়করের ২৯ কোটি টাকা পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) তাদের প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯ থেকে ২০২১-২২) অনাদায়ী আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে।

চলতি ২০২৬ সালের জুন মাসে এই বকেয়া পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব আয়কর বকেয়া সম্পূর্ণ নিষ্পত্তি করা হলো।
বিএসসিএল জানিয়েছে, বর্তমান ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এই বকেয়া পরিশোধের বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এই পদক্ষেপ প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এই বিষয়ে বলেন, "অতীতের আর্থিক দায় নিষ্পত্তির মাধ্যমে একটি স্বচ্ছ, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সদ্য সমাপ্ত এই সময়ে কোম্পানিটির মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং সব খরচ বাদে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

বকেয়া আয়করের ২৯ কোটি টাকা পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) তাদের প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯ থেকে ২০২১-২২) অনাদায়ী আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে।

চলতি ২০২৬ সালের জুন মাসে এই বকেয়া পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব আয়কর বকেয়া সম্পূর্ণ নিষ্পত্তি করা হলো।
বিএসসিএল জানিয়েছে, বর্তমান ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এই বকেয়া পরিশোধের বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এই পদক্ষেপ প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এই বিষয়ে বলেন, "অতীতের আর্থিক দায় নিষ্পত্তির মাধ্যমে একটি স্বচ্ছ, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সদ্য সমাপ্ত এই সময়ে কোম্পানিটির মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং সব খরচ বাদে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত