সংবাদ

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৯৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৯৪

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের মধ্যে ৪৭ জন মাদক কারবারে জড়িত এবং বাকিদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ ও ৪৪ জন সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতির মতো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।
​ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ অভিযানের গুরুত্ব তুলে ধরে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, "জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৯৪

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের মধ্যে ৪৭ জন মাদক কারবারে জড়িত এবং বাকিদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ ও ৪৪ জন সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতির মতো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।
​ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ অভিযানের গুরুত্ব তুলে ধরে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, "জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত