হবিগঞ্জের চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘জি ওয়ান বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চুনারুঘাট পৌরসভার গোগাউড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। চুনারুঘাট থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জি ওয়ান বেকারিতে অত্যন্ত মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যে অবৈধভাবে লেবেল লাগিয়ে তা বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ইউএনও গালিব চৌধুরী জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন