হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া লায়লা আক্তার (২২) চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছগ্রাম এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ‘মিতালী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ লায়লা আক্তারকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
/

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন