সংবাদ

সখিপুরে নিখোঁজের ১ দিন পর ডোবায় মিলল নারীর মরদেহ

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

সখিপুরে নিখোঁজের ১ দিন পর ডোবায় মিলল নারীর মরদেহ
যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ১ দিন পর ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন  তার স্বামীর বাসার পাশের একটি নালার ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাত জাহান পারভীনের স্বামী মৃত হুমায়ুন খান। তারা সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করতেন। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে ইসরাত জাহান পারভীনের সঙ্গে তার ছেলের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন (৩০ জুন) সকালে পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা বাসায় এসে দেখেন, বাড়ির মূল ফটক খোলা এবং ঘরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আশা করছি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

সখিপুরে নিখোঁজের ১ দিন পর ডোবায় মিলল নারীর মরদেহ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ১ দিন পর ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন  তার স্বামীর বাসার পাশের একটি নালার ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাত জাহান পারভীনের স্বামী মৃত হুমায়ুন খান। তারা সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করতেন। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে ইসরাত জাহান পারভীনের সঙ্গে তার ছেলের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন (৩০ জুন) সকালে পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা বাসায় এসে দেখেন, বাড়ির মূল ফটক খোলা এবং ঘরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আশা করছি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত