সংবাদ

তালায় বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্র, আহত ১

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

তালায় বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্র, আহত ১
ঘাতক বাসটি উদ্ধার করছে পুলিশ। ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের চাপায় কুশল সরকার (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের শাহাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। কুশল তালা বি. দে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

দুর্ঘটনায় কুশলের বাবা স্কুলশিক্ষক কানাইলাল সরকার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত কুশলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইলাল সরকার পরিবার নিয়ে ডুমুরিয়া উপজেলার চুকনগরে বসবাস করেন। তিনি রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি মোটরসাইকেলে করে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কর্মস্থল ও বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে তালার হাতবাস গ্রামে স্ত্রী মৌমিতা সরকারকে তার কর্মস্থলে (হাতবাস স্কুল) নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে তালায় যাচ্ছিলেন। শাহাপুর বাজারে পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী কোস্টার বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে তালা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

তালা থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

তালায় বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্র, আহত ১

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত