সংবাদ

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৮:৩৯ এএম

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

​এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে (সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে) পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ আসনে গিয়ে বসতে হবে।

​এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী সংখ্যা: ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ১০,৬৯,৭১৪ জন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ২,০০,৮৬৯ জন। সর্বমোট পরীক্ষার্থী ১২,৭০,৫৮৩ জন।

প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় শিক্ষা বোর্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নজরদারি বজায় রাখছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত