সংবাদ

চাকরির পেছনে না ছুটে আঙুর চাষে তিন বন্ধুর বাজি মাত, বছরে আয় হবে ১২ লাখ টাকা

প্রকাশ : ১৩ মে ২০২৬

চাকরির পেছনে না ছুটে আঙুর চাষে তিন বন্ধুর বাজি মাত, বছরে আয় হবে ১২ লাখ টাকা চাকরির পেছনে না ছুটে ঝিনাইদহে বিদেশি জাতের আঙুর চাষ করে বাজিমাত করেছেন তিন শিক্ষিত যুবক। মাত্র ১১ মাসের পরিশ্রমে প্রথম বছরেই এই আঙুর বাগান থেকে তাদের আয় হতে পারে ১২ লাখ টাকা! ভিডিওটিতে দেখুন কীভাবে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামের তিন বন্ধু আল আমিন, ফিরোজ ও আনাস মাত্র ২ বিঘা জমিতে আঙুর চাষ করে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছেন। বাইকুনুর, ভ্যালেজ, মার্সেল ফোর্সের মতো দামি বিদেশি জাতের আঙুর ফলিয়ে তারা তৈরি করেছেন এক অন্যরকম ‘আঙুর বিপ্লব’। তাদের এই চোখ ধাঁধানো বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। তরুণ উদ্যোক্তাদের এই সাফল্যের পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন