চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকিব হোসেন নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে আটটার দিকে চুয়াডাঙ্গা শহরের অদূরে ঘোড়ামারা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আকিবের পকেটে পাওয়া ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে।