ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশ-বিদেশ উভয় স্থানেই অপশক্তি সক্রিয় রয়েছে এবং বাঁধনের সঙ্গে কথা বলে তার সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, ‘গণমাধ্যম ছাড়া কোনো সরকার এগোতে পারে না। আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি, এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অতীতে গণমাধ্যমগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, তবে বর্তমান সরকার সেই জায়গাগুলো উন্মুক্ত করে দিতে চায়।’
একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের ভেদাভেদ না করে দেশের সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। খাল-নদী খনন, জলাধার নির্মাণ ও কৃষির উন্নতির মাধ্যমেই জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। কারণ গ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।
পররাষ্ট্রনীতির বিষয়ে মন্ত্রী সাফ জানান, বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে। কারও আধিপত্য, অধীনতা বা দাসত্ব স্বীকার না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই সরকারের অবস্থান। এছাড়া দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে বিজিবি বা পুলিশের ওপর একা নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ার তাগিদ দেন সংস্কৃতিমন্ত্রী। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের যেকোনো অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন