সংবাদ

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব পেল চুয়াডাঙ্গা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব পেল চুয়াডাঙ্গা
ছবি : সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে টানা দুই মাসের পরিসংখ্যানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা। এ ছাড়া অক্টোবর মাসের পারফরম্যান্সে খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। একই মূল্যায়নে সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার। জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলা তৃতীয় স্থান অর্জন করেছে।

এ উপলক্ষে গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় দেলোয়ার হোসেনকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার গ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর জন্মের পর জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। তবে জন্মনিবন্ধনের হার বাড়লেও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এখনো মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি কবরস্থান ও শ্মশানের মাধ্যমে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি একটি অ্যাপ তৈরির মাধ্যমেও নিবন্ধন কার্যক্রম সহজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। এ কার্যক্রমে পরিবারের প্রত্যেক সদস্যের জন্মনিবন্ধন বাধ্যতামূলক। তাই নিবন্ধনের বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে। গ্রাম পুলিশদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, একটি গ্রামের কোথায় কী ঘটছে, তা গ্রাম পুলিশেরাই সবচেয়ে ভালো জানেন। কেউ মারা গেলে তাঁদের তাৎক্ষণিকভাবে জানার সুযোগ থাকে। তাই মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে তাঁদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

মৃত্যু নিবন্ধন না করার কারণে অনেক সময় উত্তরাধিকারীরা তাঁদের প্রাপ্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন উল্লেখ করে তিনি বলেন, কখনো কখনো উত্তরাধিকারীদের মধ্যে কেউ মৃত ব্যক্তির টিপসই জাল করে সম্পত্তি ভোগদখল করেন। যথাসময়ে মৃত্যু নিবন্ধন করা হলে এ ধরনের জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব।

জেলা প্রশাসক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চুয়াডাঙ্গা জেলার এ অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবিদুল হাসান শিমুল, সিভিল সার্জন কার্যালয়ের ডা. শামীমা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব পেল চুয়াডাঙ্গা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত