পল সেলান: অনুপস্থিতির অধিবিদ্যার কবি
আমরা কী সেই শূন্যতার কথা বলি যা সেখানে নেই, না কি সেই শূন্যতার কথা বলি যা আছে?—ওয়ালেস স্টিভেন্স‘মানুষ তাঁর আপন অস্তিত্বে প্রত্যয় রেখে নিজের অধিষ্ঠান দেখে যাবে’, হোল্ডারলিনের এই বিশ্বাসে আস্থা রেখে হাইডেগার আমাদের বলে যাবেন, ‘কেন কিছু আছে’ ‘কেন কিছু নাই’-এর পরিবর্তে। নাৎসি জার্মানির হয়ে হাইডেগার তাঁর কর্মতৎপরতার জন্য কখনোই দুঃখ প্রকাশ করেননি, তাই জার্মান ভাষার দুই মনীষী— দার্শনিক হাইডেগার এবং কবি পল সেলান— থেকে গেছেন চৈতন্য এবং অনুভবের বিপ্রতীপ মেরুতে। ‘শোয়াহ’ যা ইতিহাসের এক দুঃসহ অধ্যায়, যা উচ্চারণযোগ্য নয়, যাকে হতে হয় নামহীন, কিন্তু যাকে প্রকান্তরে আমরা ‘হলোকস্ট’ বলে মান্য করেছি, সেই বীভৎসতা নিয়ে প্রথাগত নিশ্চয়তা দিয়ে সাহিত্যকর্ম প্রায় এক অসাধ্যসাধন, তাই সেলানের কবিতা উচ্চকিত না হয়ে আত্মবিলোপের মধ্য দিয়ে ‘রাইটিং নাথিং’-কে অর্থাৎ ‘কিছুই না-র লিখন’, অন্যার্থে ‘অনুচ্চারণের কবিতার’ই জন্ম দিয়ে গেছে। অস্তিত্বের জন্য প্রত্যয় নয়, বরং ‘অনুপস্থিতির অধিবিদ্যায়’ পল সেলানের অন্তিম জীবনের কবিতা বয়ে নিয়ে বেড়াবে তাঁর অনিঃশেষ বেদনার দুঃসহ ভার।পল সেলানের জন্ম ১৯২০ সালের ২৩ নভেম্বরে, অস্ট্রিয়ান সাম্রাজ্যের পূর্বপ্রান্ত থেকে আগত জার্মানভাষী এক ইহুদি পরিবারে। ইতিহাসের এই সন্ধিক্ষণ, যা ছিল মানুষের জন্য বিপর্যের এক কাল, আর ইহুদিদের জন্য ছিল আরও গভীরতর ধ্বংসের সময়; ঠিক এই কারণেই নাৎসি জার্মানির ‘ট্রান্সনিস্ট্রিয়া’র এক ক্যাম্পে প্রথমে পিতাকে হারিয়ে ফেলেন টাইফয়েডে, এবং আরও পরে মাকে হারিয়ে ফেলেন ফায়ারিং স্কোয়াডে। বোহিমিয়ান জীবনে তিনি ঘুরে ফিরেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বাধ্য হয়েছেন শ্রমশিবিরে কাজ করতে, পরিশেষে প্যারিসে আস্তানা গেড়েছেন, গ্রাফিক শিল্পী জিসেল লেস্ট্রঞ্জকে বিয়ে করেন ১৯৫২ সালে, জার্মান শিখিয়েছেন ‘একোল নরমাল সুপেরিয়র’-এ প্রভাষক পদে আসীন হয়ে; শত্রুর ভাষা (নাৎসি জার্মানির ভাষা) যখন তাঁর মাতৃভাষা, তখন কবিতা লিখতে গিয়ে অনন্য ভাষারীতি গড়ে তুলতে চেয়েছেন তিনি; কিন্তু পরিশেষে, কোনো কিছুই নিবৃত্ত করেনি তাঁকে আত্মহননের পথ থেকে; ১৯৭০ সালে তাঁর মৃত্যু হবে নিতান্তই ঊনপঞ্চাশ বছর বয়সে। প্যারিসের মধ্য দিয়ে বয়ে যাওয়া সিন নদীর ওপরে নির্মিত ‘পো মিরাবো’ অর্থাৎ, ‘মিরাবো সেতু’ থেকে অনতি দূর থেকে তাঁর নিশ্চল দেহ তুলে এনেছেন এক জেলে। পল সেলানের কবিতা তাঁর জীবনেরই এক অনন্য উৎসারণ। (আংশিক)মৃত্যুর যৌথসংগীতপ্রত্যুষের কালো দুধ আমরা পান করি সূর্যাস্তেআমরা তা পান করি দুপুরে পান করি আমরা তা ভোরে আমরা তা পান করি রাতেআমরা পান করি এবং আমরা পান করি তাকেউন্মুক্ত যে শুয়ে আছে বাতাসে আমরা কবর খনন করি সেইখানেএই গৃহে সেইজন খেলা করে সাপের সাথে যে এঁকেছে এই সাপকেসেইজন আঁকে, যখন জার্মানিতে সন্ধ্যা নেমে আসে,তোমার সোনালি চুল মার্গারেটসেইজন লেখে এবং ঘর থেকে বের হয়ে আসে এবং নক্ষত্রেরা জ্বলজ্বল করেযখন হুইসেলে তার ছত্রীরা বেরিয়ে আসেতার হুইসেলে বেরিয়ে আসা ইহুদিরা খনন করে মৃত্যুকূপসে আহ্বান করে নৃত্যপ্রত্যুষের কালো দুধ আমরা পান করি রাত্রেআমরা পান করি ভোরে দুপুরে আমরা পান করি তোকে সূর্যাস্তেআমরা পান করি এবং আমরা তোকে পান করিএই গৃহে একজন খেলা করে সাপের সাথে যে এঁকেছে এই সাপকেসেইজন আঁকে, যখন জার্মানিতে সন্ধ্যা নেমে আসে,সোনালি চুলের মার্গারেটছাইরঙের ফ্যাকাসে চুল শুলামিত আমরা খনন করি মৃত্যুকূপ যেখানেশুয়ে আছে একজন অবারিতসে তার বেল্টের লোহা চেপে ধরে, সেটা নাড়ায়, চোখ দু’টি তার নীলসে বলে, পৃথিবীর গভীরে হোক খনন, আর অন্যরা করুক গানএবং বাদ্য বাজুকপ্রত্যুষের কালো দুধ আমরা পান করি রাত্রেআমরা পান করি তোকে দুপুরে আমরা প্রত্যুষে পান করি তোকে সূর্যাস্তেআমরা পান করি এবং আমরা পান করি তোকেশুলামিত, তোমার ছাই-রঙের চুল নিয়ে সে খেলা করে সাপের সাথেসে ডাকে আরও মধুর মরণ মরণ খেলা প্রভু সেজার্মানিরতোমার তন্ত্রে সে ডাকে ভীষণ কালো খেলা কিছু পরে তুমিধুম্র হয়ে জেগে ওঠো বাতাসেমেঘে তোমার কবর হবে অবারিতপ্রত্যুষের কালো দুধ আমরা পান করি রাত্রেআমরা পান করি তোকে দুপুরে মৃত্যু জার্মানি থেকে আগত এক প্রভুআমরা পান করি তোকে সন্ধ্যা অন্তে এবং সকালে পান করি এবংআমরা তোকে পান করিমৃত্যু হলো জার্মানি থেকে আগত নীল চোখের এক প্রভুসীসার গুলিতে সে অব্যর্থভাবে বিদ্ধ করে তোমাকেসোনালি চুলের মার্গারেট তোমার বাসায় বসবাস করে একজনসে তার ছত্রীদের পাঠিয়ে বাতাসে নিশ্চিত করে আমাদের কবরসর্প নিয়ে খেলে সে এবং মৃত্যুর দিবাস্বপ্নেজার্মানি থেকে আগত সে এক প্রভুমার্গারেট তোমার চুল সোনালিশুলামিত তোমার চুল ছাই-রঙের[Death Fugue, from Mohn
Gedachtnis (1952)]অ্যাসপেন ট্রিতোমার পাতারা অন্ধকারে চেয়ে আছে নির্বাকআমার মায়ের চুল কখনোই ছিল না সাদাড্যান্ডেলিয়ন, কী সবুজ এই ইউক্রেনসোনালি-চুলের মা আমার বাসায় আসেনি ফিরেজলসিক্ত মেঘ, কুয়োর উপরে তুমি কী ভাসমান?প্রত্যেকের জন্য আমার মায়ের আছে নিঃশ্চুপ ক্রন্দনবৃত্তায়িত নক্ষত্র, তুমি ভাসিয়ে রাখো সোনালি বৃত্তআমার মায়ের হৃৎপিণ্ড সীসার গুলিতে হয়েছে ছিন্নভিন্নওকের দরোজা, কে তোমাকে হিন্জ থেকে করেছে বিযুক্ত?ফিরে আসতে পারে না, মা আমার শান্ত[Aspen Tree, from Mohn
Gedachtnis (1952)]ম্যান্ডোর্লাআমন্ডের অভ্যন্তরে— কী বাস করে আমন্ডের অভ্যন্তরে?‘কিছুই না’আমন্ডের অভ্যন্তরে যা বাস করে তা হলো শূন্যতাসেখানে সে বাস করে আর বাস করেশূন্যতার অভ্যন্তরে— কে বাস করে সেখানে? রাজাসেখানে রাজা বাস করে, স্বয়ং রাজাসেখানে সে বাস করে আর বাস করেইহুদির বক্র চুল, তোমার চুল হবে না ধূসরএবং তোমার চোখ— কীসের ওপরে অধিষ্ঠিত সেই আঁখি?আমন্ডের ওপরে স্থির তোমার চোখতোমার চোখ, শূন্যতার ওপরে বাস করেবাস করে রাজার ওপরে, তাঁর প্রতি অনুগত থাকে, সত্য থাকেমানুষের কোঁকড়ানো চুল, তোমার চুল হবে না ধূসরশূন্য আমন্ড, রাজকীয়-নীল।Mandorla from Die Niemandsrose
(1963)টডটনাউবের্গআর্নিকা, চক্ষুজ্জ্বল, সেইকুয়ো থেকে আসা সেই দমকা বাতাস, যার ওপরেরয়েছে নক্ষত্র-মুদ্রিত ছাঁচসেইকুটিরে,সেই পঙ্ক্তি—কার নাম এই বইটিআমার নামের আগে নথিভুক্ত করেছিল?—,বইটিতে উৎকীর্ণসেই পঙ্ক্তিটি—একটি আশার কথা, আজ,এক চিন্তাশীল মানুষেরআসন্ন বাণীরহৃদয়ের অন্তস্থল থেকে উৎসারিত,বনের তৃণভূমি, অসমতল,অর্কিড আর অর্কিড, একক একাকীঅমসৃণ বস্তু, বিলম্বিত, স্বচ্ছঅপস্রিয়মাণতায়,যিনি আমাদের নিয়ে চলেন, সেই মানুষটি,যিনি আড়ি পেতে শোনেন,সেই আধো-মাড়ানো ছিন্নজনহেঁটে যান উচ্চ জলাভূমির বুক চিরে,স্যাঁতসেঁতে,সুপ্রচুর।Todtnauberg from LICHTZWANG
(1970)[হাইডেগারের সাথে সাক্ষাতের পরে বিষণ্ন হৃদয় নিয়ে পল সেলান লিখেছেন এই কবিতাটি, কারণ নাৎসি জার্মানির হয়ে কাজ করার জন্য হাইডেগার কখনো দুঃখ প্রকাশ করেননি।]