সংবাদ

৪ হাজার টাকায় কি সংসার চলে?

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

৪ হাজার টাকায় কি সংসার চলে?
বেতন বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় ডাককর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি : সংবাদ

বেতন-ভাতা ৩ গুণ বাড়ানো এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের প্রায় সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তাদের মাসিক সম্মানী মাত্র ৪ হাজার ৪৬০ টাকা। বর্তমান বাজারমূল্যের সঙ্গে এই সামান্য টাকা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ৪ হাজার টাকায় এখন আর সংসার চলে না। মানবেতর জীবন যাপন করছেন দেশের ২৩ হাজার ইডি কর্মচারী।

কর্মসূচিতে সুভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাটাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দিন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্ট মাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসুলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাত সহ অন্যান্যরা।

বক্তারা আরও জানান, এর আগে দাবি আদায়ে কলম ধর্মঘট পালন করা হলেও কর্তৃপক্ষের কোনো আশ্বাস মেলেনি। তাই এবার সারা দেশের সব শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে ডাকসেবায় অচলাবস্থা তৈরি হলে তার দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

৪ হাজার টাকায় কি সংসার চলে?

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত