রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। আজ সোমবার (৬ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের ঝুঁকিতে থাকা ১২টি অঞ্চল হলো:
ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, এই ১২টি অঞ্চল ছাড়া দেশের অন্যান্য জায়গায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ (এক) নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নদীবন্দরে চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন