সংবাদ

কেটেলারার জোড়া ঝলক: যুক্তরাষ্ট্রকে চেপে ধরে বিরতিতে বেলজিয়াম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৭:০১ এএম

কেটেলারার জোড়া ঝলক: যুক্তরাষ্ট্রকে চেপে ধরে বিরতিতে বেলজিয়াম

যুক্তরাষ্ট্রের সিয়াটলে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে চার্লস ডি কেটেলারার জোড়া গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার লড়াইয়ে এই ম্যাচে দলে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বেলজিয়াম।

ম্যাচের শুরুতেই ৯ মিনিটে যুক্তরাষ্ট্রের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে এগিয়ে যায় তারা। বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিকোলাস রাসকিন সেটি মাঝখানে বাড়িয়ে দিলে একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা চার্লস ডি কেটেলারা সহজ টোকায় ফাঁকা জালে বল জড়িয়ে বেলজিয়ামকে প্রথম লিড এনে দেন।
​ম্যাচের ৩১ মিনিটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান মার্কিন মিডফিল্ডার মালিক টিলম্যান। টানা দুই ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন তিনি। ফ্রি-কিকের সময় বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া রক্ষণ দেয়াল ঠিকঠাক সাজালেও টিলম্যানের নেওয়া শটটি হ্যান্স ভানাকেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে। বলের গতিপথ হঠাৎ বদলে যাওয়ায় কুর্তোয়া সম্পূর্ণ ভুল দিকে চলে যান এবং অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এই ভাগ্য সহায়তায় ম্যাচে ১-১ সমতা ফেরায় যুক্তরাষ্ট্র।
​তবে স্বাগতিকদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বেলজিয়াম। ঠিক দুই মিনিট পর, অর্থাৎ ৩৩ মিনিটে আবারও গোলের দেখা পেয়ে মুহূর্তেই লিড ফিরে পায় তারা। বাম প্রান্তে লিয়ান্দ্রো ত্রোসার দারুণ নৈপুণ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে সময় নিয়ে নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে। সেখানে আবারও সঠিক জায়গায় উপস্থিত ছিলেন কেটেলারা। তিনি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমকে উঁচু লাফে হারিয়ে শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে দেন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কেটেলারার জোড়া ঝলক: যুক্তরাষ্ট্রকে চেপে ধরে বিরতিতে বেলজিয়াম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত