সংবাদ

চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পন্ডিত মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পন্ডিত মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পন্ডিত মিয়া চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যা মামলার (৩০২/২০১/৩৪ ধারা) অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার করা আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পন্ডিত মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পন্ডিত মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পন্ডিত মিয়া চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যা মামলার (৩০২/২০১/৩৪ ধারা) অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার করা আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত