মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, বঙ্গভবনে শপথ আজ - সংবাদ
দীর্ঘ ৩৫ বছরের বিরতি ভেঙে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সরাসরি ও বিএনপি জোটের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল অনুষ্ঠিত এই নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন হয়েছেন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সাবেক সেনা সদস্য অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর আজ সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ, গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে।
রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কি - প্রথম আলো
রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সরকারের সব নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে নেওয়া হলেও রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা খুবই সীমিত। বিদ্যমান সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যেকোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ত।
রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো এবং কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব ছিল জুলাই সনদে। তবে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসেও সেই সনদ বাস্তবায়িত হয়নি। ফলে রাষ্ট্রপতির ক্ষমতাও বাড়েনি।
মির্জা ফখরুল অধ্যায় শুরু হচ্ছে বঙ্গভবনে - দেশ রুপান্তর
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যার সমীকরণে ফল ছিল পূর্বনির্ধারিত। সংসদ অধিবেশন কক্ষে গতকাল বৃহস্পতিবার ভোট ছিল আনুষ্ঠানিকতা, তবে প্রায় তিন যুগ পর দুজন প্রার্থী থাকায় এ নির্বাচন ভিন্নমাত্রা পায়। এতে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন সদ্য সাবেক বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন ফলের গেজেট প্রকাশের পর আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথগ্রহণ করবেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের অভিভাবক হিসেবে শুরু হচ্ছে তার জীবনের নতুন এক অধ্যায়।
সীমিত ক্ষমতায় সীমাহীন প্রত্যাশা - যুগান্তর
রাজপথের সংগ্রাম থেকে রাষ্ট্রের শীর্ষ পদ। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সংবিধানে তার ক্ষমতার সীমা বেঁধে দেওয়া।
দেশের বিদ্যমান সংবিধান অনুসারে সংসদ বহাল থাকলে রাষ্ট্রপতির পদটি অনেকটাই প্রতীকী রাজমুকুট। অর্থাৎ মর্যাদা আছে, কিন্তু কার্যকর ভূমিকা রাখার সুযোগ নেই। কিন্তু তাতে কী! প্রত্যাশার কোনো সীমানা নেই। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন-এমন খবরে তার বাসায় শুভেচ্ছা জানাতে ছুটে গেছেন হাজার হাজার মানুষ।
গ্যাস সংকটে কারখানার উৎপাদন ব্যাহত, চাকরি হারানোর আতঙ্কে শ্রমিক - বণিক বার্তা
সাভারের নামা গেণ্ডা এলাকার একটি শিল্প-কারখানায় কয়েকদিন আগেও ২৪ ঘণ্টা কাজ চলত। কিন্তু এখন দিনের অধিকাংশ সময়ই কারখানায় উৎপাদন বন্ধ থাকছে। রাত ১১টার পর গ্যাস এলে শ্রমিকরা কাজ শুরু করেন। সকাল হতে না হতেই গ্যাসের চাপ কমে যাওয়ায় আবার বন্ধ হয়ে যায় উৎপাদন। প্রায় এক মাস ধরে গ্যাস সংকটের কারণে এমন পরিস্থিতি চলছে।
কারখানাটির জেনারেল ম্যানেজার আলম মিয়া বলেন, ‘গ্যাস সংকট দেখা দেয়ার পর সিএনজি স্টেশন থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। কনটেইনার পাঠালে তারা ফেরত পাঠায়। এক মাস ধরে এমন অবস্থা চলছে, গ্যাসের সব কাজ বন্ধ। আমাদের এখানে ওয়াশের কাজ হয়। এটার জন্য গ্যাসের বিকল্প নেই। এখন দিনে কারখানা বন্ধ রাখি। রাতে যখন গ্যাস আসে তখন চালাই।’
লোডশেডিংয়ের যন্ত্রণাও বাড়ছে - সমকাল
গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে বেড়েছে গরম। ফলে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। এরই মধ্যে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না পেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন কয়েকশ বাসিন্দা। এ সময় এক প্রকৌশলী আহত হয়েছেন। পটুয়াখালীতে দিে রাতে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসেবা। চট্টগ্রাম বিমানবন্দরে দিনে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। মৌলভীবাজারে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে চা উৎপাদন।
পিজিসিবির হিসাবে, বুধবার রাত ৯টায় দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ২ হাজার ২৬৬ মেগাওয়াট। রাতে আর সকালের দিকে ঘাটতি কিছুটা কমলেও গতকাল বৃহস্পতিবার দুপুরের পর আবার বাড়ে। বিকেল ৩টায় লোডশেডিং ছিল ১ হাজার ৭৭৪ মেগাওয়াট। রাত ৮টায় তা হয় ১ হাজার ৫৯৮ মেগাওয়াট। তবে বিতরণ কোম্পানি সূত্রে জানা গেছে বাস্তবে লোডশেডিং আরও বেশি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী - কালের কণ্ঠ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘোষণার পরপরই রুহুল কবীর রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।
এআই ক্যামেরার জাদুতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিরছে শৃঙ্খলা - আজকের পত্রিকা
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে। অতিরিক্ত গতি ও উল্টো পথে গাড়ি চালানো—এই দুই কারণে স্বয়ংক্রিয়ভাবে এই মামলাগুলো হয়েছে। এর ভিত্তিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরা নিয়ে আশাবাদী হচ্ছেন পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুলিশ কর্তৃপক্ষ বলছে, মহাসড়কে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করার ফলে চালকদের মধ্যে শৃঙ্খলার প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, মামলা ও জরিমানা এড়াতে চালকেরা এখন থেকে আরও বেশি সতর্ক হচ্ছেন।
পুরনো গ্যাস ক্ষেত্রেই নতুন সম্ভাবনা - নয়া দিগন্ত
দেশের ক্রমবর্ধমান গ্যাসসঙ্কট মোকাবেলায় পুরনো গ্যাসত্রেগুলোর গভীর স্তরে নতুন গ্যাসের সন্ধানে জোরালো অনুসন্ধান শুরু হয়েছে। প্রচলিত উৎপাদনশীল স্তরের নিচে সম্ভাব্য গ্যাসাধার খুঁজে বের করতে নেয়া হচ্ছে গভীর ও উচ্চঝুঁকির কূপখননের উদ্যোগ। এ েেত্র সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভূগর্ভের উচ্চচাপ ও উচ্চতাপমাত্রার অঞ্চল। এসব স্তর নিরাপদে অতিক্রম করে সম্ভাব্য গ্যাসসমৃদ্ধ আধারে পৌঁছাতে প্রয়োজন হবে বিশেষায়িত প্রযুক্তি, সরঞ্জাম ও কঠোর চাপ নিয়ন্ত্রণব্যবস্থা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বিদ্যমান গ্যাসসঙ্কটের সময়ে দেশে নতুন গ্যাসত্রে আবিষ্কারের পাশাপাশি পুরনো গ্যাসত্রেগুলোর গভীর স্তর অনুসন্ধানের গুরুত্বও বাড়ছে। দীর্ঘদিন উৎপাদনের ফলে অগভীর ও প্রচলিত গ্যাসাধারের উৎপাদন কমে আসায় একই কাঠামোর গভীরে থাকা সম্ভাব্য গ্যাসাধার এখন অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে। এ ধরনের গভীর খনন সফল হলে বিদ্যমান গ্যাস অবকাঠামো ব্যবহার করেই নতুন উৎপাদন যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ ক্রমেই সংকুচিত হচ্ছে - বাংলাদেশ প্রতিদিন
ইরান ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান জ্বালানি ‘ডিজেল’-এর সরবরাহ বিশ্বব্যাপী ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ডিজেলের বাজার এতই সংকুচিত হয়ে পড়েছে যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপ-উভয় অঞ্চলেই ‘ডিজেল ক্রাক স্প্রেড’ (অর্থাৎ এক ব্যারেল অপরিশোধিত তেল এবং তা থেকে পরিশোধিত ডিজেলের মূল্যের মধ্যকার পার্থক্য) ব্যারেলপ্রতি রেকর্ড ১০০ ডলার ছাড়িয়েছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল রপ্তানিও ৫০ শতাংশ কমেছে। বিশ্বব্যাপী মজুতকারীদের কাছে ডিজেলের মজুতও কমে আসছে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আসছে শীত মৌসুমের আগে অর্থাৎ শরতে এবার ডিজেলের দাম বৃদ্ধি পাবে। যার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারেও। কারণ সরকারের আমদানীকৃত তেলের মধ্যে ৭০ শতাংশই ডিজেল। আর এমনটি হলে দেশের পরিবহন খাত, পণ্য বহনকারীসহ সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। যা মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন